ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে ৮টি ব্যাংকের কাছ থেকে আরও ১০৪ মিলিয়ন বা ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়েছে। এই নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।


এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ১৯৮ কোটি ১০ লাখ বা ১.৯৮ বিলিয়ন ডলার।

ads
ads
ads

Our Facebook Page

↑